ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম আপডেট: ২৯.০৭.২০২৬ ৭:৩৬ পিএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম

এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে হাজিরা দেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। হাজিরা শেষে তিনি জানান, গ্রেপ্তার করা না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।

আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকী। তিনি বলেন, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি অভিযুক্ত, এ কারণে আজ আদালতে হাজির হয়েছেন। ওই মামলায় তিনি ২০২৫ সালে গ্রেপ্তার হয়েছিলেন।

লতিফ সিদ্দিকী বলেন, “আজ আমি একটি বিশেষ প্রয়োজনে এসেছি। আপনারা (সাংবাদিকেরা) জানেন কি না জানি না, আমাকে আজ সকালে জানানো হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে—শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে করা সেই মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি জানি, আজ যদি আদালতে না আসি, তাহলে মনে করা হবে আমি হয়তো আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না; সব সময় প্রকাশ্যে থাকতে চাই। সে কারণেই আজ এসেছি।”

তিনি বলেন, “এখন পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে, তাহলে আগামী রোববার বা সোমবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করব। যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমাকে তো যেতেই হবে। এর মধ্যে পুলিশ যদি ধরে নিয়ে যায়, তাহলে বিষয়টি ভিন্ন।”

লতিফ সিদ্দিকী আরও বলেন, “আমি এবার আর ২৮ তারিখের মতো অপ্রস্তুত নই, প্রস্তুত হয়েই এসেছি। আমার গাড়িতে ব্যাগ আছে, লেখালেখির জন্য খাতা-কলমও আছে।”

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝