ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাংবাদিক কিসমত খন্দকার আর নেই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:৩০ পিএম
X

সিনিয়র সাংবাদিক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর আফতাবনগরে তাঁর বোনের বাসায় তিনি মারা যান।

খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

কিসমত খন্দকারের ভাতিজা রিসাত জানান, গত কয়েকদিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন।

বুধবার সকালে তিনি চিকিৎসকের পরামর্শ নেন। বিকেলে রিপোর্ট নিয়ে আবারও চিকিৎসককে দেখানোর কথা ছিল। এরই মধ্যে তিনি মারা যান।

আফতাবনগরের বাসা থেকে কিসমত খন্দকারের মরদেহ প্রথমে কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামে নেওয়া হবে। এরপর টাঙ্গাইলের মির্জাপুরে তাঁর নিজ বাড়িতে নেওয়া হবে।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝