ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে কারাদণ্ডসহ জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৩৩ পিএম আপডেট: ১০.০৬.২০২৬ ১২:৫২ পিএম
X
Advertisement

দিনাজপুরের চিরিরবন্দরে তিন মাদকসেবীকে কারাদণ্ডসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় উপজেলার মহিলা কলেজ মোড় ও ভিয়াইল ইউনিয়ন থেকে তানভির ইসলাম পিয়াল (২৮), ফারিজুল ইসলাম (২৪) ও পল্লব রায়কে আটক করে পুলিশ। পরে সেখানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত বসান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা প্রদান করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, 'মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এমএ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement