ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:৩৬ পিএম
X

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনী গ্রাম থেকে সেলিম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি প্রকাশ্যে আসে। নিহত সেলিম রংপুর জেলার ওমরকুটি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি স্ত্রী মোছা. রোকসানা ওরফে আফরোজা, শাশুড়ি রহিমা বেগম, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে আমিনপুর পুরাতন কলোনী গ্রামে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেলিমের ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে তার সঙ্গে কাজ করা এক রাজমিস্ত্রীর সন্দেহ হয়। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সেলিমের মরদেহ ঝুলছিল। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা থাকলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনউদ্দিন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এসএএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝