ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও সমাবেশ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ পিএম আপডেট: ০৭.১১.২০২৬ ১১:৩৮ পিএম
X

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেলা বিএনপির উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সদস্যসচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর ফারুক, কুড়িগ্রাম সদর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া র‍্যালিতে পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, মোগলবাসা ইউপির সাবেক চেয়ারম্যান নুরজামাল বাবলু, ভোগডাঙ্গা ইউপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি মিয়া, কুড়িগ্রাম সদর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হোসেন লিটু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন শেখ রঞ্জু, হেলাল আহমেদ, অ্যাডভোকেট বজলুর রশিদ পিপি, উমর মজিদ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, কাঠালবাড়ি ইউপির চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আরিফুর রহমান পাটোয়ারী, রাজারহাট সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ব্যাপারী, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউপির চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, জেলা জাসাসের আহ্বায়ক জাকি মোহাম্মদ আহসান হাবিব সজীব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্র্যাংক-লরি ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়নাল হক মুন্সি, পরিবহন শ্রমিক নেতা মাসুম এবং জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পরে র‍্যালিটি কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে টাউন হল সুপার মার্কেট এলাকায় পৌঁছালে সেখানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-টিএস/তোরাব
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝