ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমার পরিবারকেও অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে: প্রতিমন্ত্রী সোহেল মনজুর ‎
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম
X

বিগত সরকারের আমলে নিজের পরিবারও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তিনি বলেন, ‘আমার বাবাকে অন্যায়ভাবে জেল খাটতে হয়েছে, আমার মাকে ওএসডি করা হয়েছে, চাচাকেও কারাবরণ করতে হয়েছে। আমাদের সব ব্যবসা-বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছিল। পরে আবার নতুন করে ব্যবসা শুরু করেছি।’


‎শনিবার (৭ নভেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎

‎প্রতিমন্ত্রী বলেন, সবচেয়ে নির্যাতিত পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, বেগম খালেদা জিয়ার পরিবার ও তারেক রহমানের পরিবার। দক্ষিণাঞ্চলে নির্যাতিত পরিবার বলতে গেলে তাঁর নিজের পরিবারের কথাও উল্লেখ করেন তিনি।

‎

‎নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘বিগত দিনেও দলের সঙ্গে ছিলাম, এখনো দলের জন্য কাজ করে যাচ্ছি। সেই কাজের মূল্যায়ন হয়েছে ২০২৬ সালে আমাকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে। সংসদ সদস্য হতে পেরেছি। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।’

‎

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ শাহীন রেজা।

‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।

‎

‎আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎

‎এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎

‎

‎জাকির হোসেন ফরাজী/টিআই

‎

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝