ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমি একটি শিশুশ্রমিক
✎ আফরোজা পারভীন
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:২৩ পিএম
X
Advertisement

আমার একটা আকাশ ছিল 
স্বপ্ন ছিল যে,
রঙিন ঘুড়ির মতো উড়ি 
নীলাভ আকাশে।

ফুলের গন্ধে ঘুম ভাঙতো 
কাঁচের রোদের তাপে,
চকচকে বই রঙিন জামা 
কিনতো আমার বাপে। 

বাবা ছিলেন দিনমজুর আর 
মা কাজের মেয়ে,
তবুও আমার জীবন ছিল 
ভালোবাসায় ছেয়ে।

হঠাৎ বাবা আর ফেরেনি 
খুঁজেও পায়নি তাকে,
খুঁজতে গিয়ে ক্লান্ত মায়ে
রোগ শয্যায় থাকে। 

বইয়ের ব্যাগটা রেখে আমি
শিশু শ্রমিক হই,
হাতুড়িতে ইট ভাঙ্গি আর 
গালমন্দ সই। 

আমি আমার স্বপ্ন হারাই 
দিনমজুরের কাজে,
অনেক বড় হবার স্বপ্ন 
তবুও মনে বাজে। 

হারিয়ে যাচ্ছে শৈশব আমার 
হারিয়ে গেছে খেলা, 
এক মুঠো ভাত করতে জোগাড়
যায় যে সারা বেলা।

তোমরা যারা ইস্কুলে যাও 
অনেক পড়া করো, 
হেলায় সুযোগ হারাবে না 
স্বপ্ন আঁকড়ে ধরো।

ভালো মানুষ হতেই হবে 
বিশ্ব তোমায় চায়,
আমার না হয় ভাতের কষ্ট 
তোমার তো আর নাই।
Advertisement
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement