ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, দগ্ধ ২
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও দুজন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। 


নিহত নারীর নাম পারভীন আক্তার (৫০)। দগ্ধরা হলেন ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও ফরিদা বেগম (৪০)।


রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।


পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়। পরে ফরিদা বেগমকে ভর্তি ও ফাতেমা আক্তার ঊর্মিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।


তাদের হাসপাতালে নিয়ে আসা ফরিদার ছেলে রুবেল জানান, হাজারীবাগের বটতলা মাজার এলাকার আটতলা একটি ভবনের দ্বিতীয় তলায় তার মা টিউশন করাতেন। আজ এমনিতেই ওই বাসায় বেড়াতে গিয়েছিলেন। পারভীন আক্তার তখন রান্নাঘরে ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় তার মা ও অন্য একজন দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। 


ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, হাজারীবাগ থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুজন এসেছেন। তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক।  


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝