ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বরের এই সফরে জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেওয়ার কথা রয়েছে তার। একই দিনে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি  নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা সদরে ক্রীড়া উৎসবের আয়োজন করা হচ্ছে। এতে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা প্রদর্শন করা হবে। প্রধানমন্ত্রী উৎসবে উপস্থিত থেকে খেলাধুলা উপভোগ করবেন। পরে সমাজসেবা অধিদপ্তরের সদর উপজেলা ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে প্রস্তুতি নিতে বলা হয়েছে। ক্রীড়া সচিবের ফোনের মাধ্যমে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা পাওয়া গেছে। তবে এখনো আনুষ্ঠানিক সফরসূচি হাতে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, সফরে তিনি দেশীয় খেলাধুলাভিত্তিক একটি আয়োজনের উদ্বোধন করবেন। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সফরসূচি চূড়ান্ত হলে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশনে একটি সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তিনি।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝