ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুমিল্লায় বেলুনের অংশ শ্বাসনালিতে আটকে ৩ বছরের শিশুর মৃত্যু
✎
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কুমিল্লার বরুড়ায় বেলুনের অংশ শ্বাসনালিতে আটকে তাবাসুম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বরুড়া পৌরসভার কশামী গ্রামে এ ঘটনা ঘটে। বেলুন নিয়ে খেলার সময় সেটি ফেটে গিয়ে একটি অংশ শ্বাসনালিতে আটকে গেলে শিশুটির মৃত্যু হয়।

নিহত তাবাসুম ওই গ্রামের মো. মহিন উদ্দিনের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহিন উদ্দিন মেয়েকে একটি বেলুন কিনে দিয়েছিলেন। রোববার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে সেটি ফেটে যায়। এ সময় বেলুনের একটি অংশ তার শ্বাসনালিতে আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। বেলুনের অংশ শ্বাসনালিতে আটকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে তিনি শিশুটির মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।

এসএস  

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝