ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাজীগঞ্জে বসতঘরে আগুন, প্রাণ গেল দুই বছরের শিশুর
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
X

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন গুরুতর দগ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে পরিবারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত আনাছ হোসেন ও দগ্ধ মরিয়ম আক্তার ওই বাড়ির বাসিন্দা মো. নাজির আহম্মেদের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে শিশুরা ঘুমিয়ে ছিল। হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের ভেতরে আটকা পড়ে দুই শিশু। পরে আনাছের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, দগ্ধ মরিয়মকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই নাজির ও নেছারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও বলেন, অগ্নিকাণ্ডে দুই বছর বয়সী একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বোন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে।

এসএস  

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝