ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভোলায় নতুন কূপের দ্বিতীয় স্তরেও মিলেছে গ্যাস
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভোলার ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের নতুন খনন করা ভোলা নর্থ-৩ কূপের প্রথম স্তরের পর এবার দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, দ্বিতীয় স্তর থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।


রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ কূপের দ্বিতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।


বাপেক্স জানায়, গত ১৫ নভেম্বর কূপটির প্রথম স্তরের ডিএসটি পরীক্ষা করা হয়। ওই স্তর থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।


এরপর রোববার সন্ধ্যায় কূপটির ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীরতায় দ্বিতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু করা হয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, এই স্তর থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।


বাপেক্স আরও জানায়, গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। পরে ১৪ নভেম্বর পারফোরেশন বা ছিদ্র করার কাজ শেষ হয়। এরপর ১৫ নভেম্বর সকালে প্রথম স্তরের ডিএসটি পরীক্ষা শুরু করা হয়।


উল্লেখ্য, ১৯৯০-এর দশক থেকে এখন পর্যন্ত ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। নতুন কূপসহ এই তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝