ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার ৫৫ বছর বয়সী মামাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার নিজ বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা জীবিকার প্রয়োজনে সৌদি আরবে থাকেন এবং বাবা ঢাকায় বসবাস করেন। এ কারণে শিশুটি তার দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। অভিযুক্ত তাজেল তালুকদার (৫৫) শিশুটির মামা। তাঁরা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করতেন।

অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন তাজেল। পরে সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে রোববার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে মামলা করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/এসএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝