ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কাজ নির্বিঘ্ন করতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

গত ১৭ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যবইয়ের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের আওতায় ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল পাঠ্যবই রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এ কার্যক্রম সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও সময়মতো সম্পন্ন করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এনসিটিবির নির্দেশনা অনুযায়ী, বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখতে হবে।

নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে এনসিটিবি। একই সঙ্গে দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

এসএস  

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝