ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুন্দর ফসলের জন্য প্রার্থনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৩১ পিএম আপডেট: ০২.০৬.২০২৬ ১১:৩৯ পিএম
X
Advertisement


শব্দকে ভাঙি মনের জাঁতাকলে– ঘূর্ণন ছাড়া ওর
আর কোনো গতিপথ মনে নেই ;

ঘূর্ণনে চূর্ণ হলে কী হয় তবে!

আদিগন্ধ থেকে ঝরে পড়ে ঝুরঝুরে রস,
কুড়ায়ে নিয়ে খুশি হয় সবাই– আমিও তাই 
গল্প শুনি,কে কীভাবে কুড়ায়ে নেয় স্বপ্নফুল;

কুমারী হাওয়া বিবি—সুগন্ধি সকল ফুলের, মহাসমাবেশে
ওঁকে ঘিরে মহা আয়োজনে 
হারিয়ে যাই ক্ষুদ্র আমি, তবুও ঘুরি আশপাশে ;

শব্দের ওপারে কোনো সত্য নাই, 
ভাঙতে ভাঙতে আর কিছু হাতে নাই– কেবল হাওয়া!

গড়িয়ে গড়িয়ে চলছি আমি জীবন ভালোবেসে ;

সবটুকু ভালোবাসা দিলাম তোমাকে, বিনিময়ে দাও দাদার
প্রার্থানাভরা একটি সকাল–জানালার পাশে বসে পাঠ করে সুর তোলে– দু’আ গঞ্জুলে আরশ;

সকল প্রাণের কল্যাণ হোক– বেঁচে থাক 
শব্দের ভেতরের অক্ষর-ধ্বণি-উচ্চারণ,
বন্ধ হোক–ভালোবাসা ভিন্ন অন্য সবার আনাগোনা;

শব্দকে চূর্ণ করে কালের গামছায় ছেঁকে 
আবারও পাতি দই–জমবে জীবনের ক্ষীর, 
অপেক্ষার একটাই বীজ বারবার বুনি–

‘অধর মানুষ ধরতে চাই’–

সুন্দর ফসলের জন্য করি প্রার্থনা!  


মনিরুজ্জামান বাদল 
০১ জুন ২০২৬
ঢাকা।



 


 



Advertisement
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement