ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্বপ্ন বিভাস
✎ কে. এম. আবদুস সালাম
⏲ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৪৮ পিএম
X

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে  
স্বপ্নের আল্পনা আঁকি,  
মনে হয় অনন্ত এজীবন;  
মনে হয় পথের ধুলি  
অশ্রুতে ভেজানো অনেক বাকি।

দিবসের শেষ সূর্য  
হাতছানি দেয় পিছনে তাকিয়ে,  
তবু ফেলে আসা পদচিহ্ন দেখে  
দুচোখ অস্পষ্ট, ধোঁয়াশা সব।

আলোকের রেখা চিহ্নগুলো  
শীতের শিশিরে অলক্ষ্যে  
ঝরে ঝরে যায় রাতের আঁধারে  
দূরে... বহুদূরে।

মনে হয় ইথারে ভেসে ভেসে  
স্বপ্নের কণাগুলো  
সুদূরে হারায়।

ওপারে কে যেন ডাক দিয়ে যায়,  
পশ্চাতে তার ছুটে চলে  
অস্পষ্ট আতঙ্ক;  
সে কি তবে মৃত্যুরই প্রতিচ্ছবি?  
অথবা জীবন খুঁজে নেয়  
নতুন যাত্রাপথ,  
মৃত্যুকে ফেলে দিয়ে পিছনে সবার।

আত্মা অবিনশ্বর —  
সেই সমীকরণ বলে দেয়,  
জীবন অমর তুমি।  
জীবন পৃষ্ঠা হতে  
সমাপ্তি শব্দটি মুছে দিতে চায় মন।

জীবন সুন্দর —  
এই সত্য মৃত্যুতেও গেঁথে দেয়  
স্বপ্ন নিরন্তর।
Advertisement
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝