ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অস্ত্র-গুলিসহ সুন্দরবনের ৩ দস্যু আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:১৬ পিএম
X
Advertisement

সুন্দরবনে পরিচালিত ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১০ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সুন্দরবনের হরিণটানা খালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬) নামের তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা জোনাব বাহিনীর সক্রিয় সদস্য। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।

কোস্ট গার্ড আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর হয়ে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় বনদস্যু বাহিনীগুলো নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এসব অভিযানের মাধ্যমে সুন্দরবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বনদস্যুদের কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেইউ/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement