ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে অস্ত্র-গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে চারটি পিস্তলসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা-পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অস্ত্র উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রির বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন এবং একই এলাকার বরিশাল কলোনির মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।

থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি স্থানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল—এমন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের দিকনির্দেশনায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় পাইপগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউএন/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement