ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্রও: ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:১৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে ফ্রান্সের মতো অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রেও। কানসাস অঙ্গরাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের পক্ষে প্রচার চালাতে গিয়ে স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প।


দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের দখলে থাকা কানসাসের সিনেট আসনটি এবার হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান যুদ্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ভোটারদের অসন্তোষের কারণে রিপাবলিকান প্রার্থীরা কয়েকটি রক্ষণশীল অঙ্গরাজ্যে চাপে রয়েছেন। এসব এলাকায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন ট্রাম্প।


সমাবেশে ট্রাম্প বলেন, কানসাস, আমি তোমাদের ভালোবাসি। তবে আমি এখানে রজার মার্শাল নামের একজনের জন্য এসেছি।


এরপর ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রিপাবলিকানরা জয়ী না হলে যুক্তরাষ্ট্রেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবায় অর্থের ঘাটতির প্রতিবাদে ফ্রান্সে সাম্প্রতিক দিনগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। পরে এসব বিক্ষোভের কিছু অংশ সহিংসতা ও লুটপাটে রূপ নেয়।


অন্যদিকে, যুক্তরাষ্ট্রে পণ্য ও সেবার দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ট্রাম্প প্রশাসনও চাপে রয়েছে।


সমাবেশে অভিবাসনবিরোধী ও মুসলিমবিরোধী বক্তব্যও দেন ট্রাম্প। তিনি বলেন, আমরা আমাদের দেশে এমনটা ঘটতে দেব না। ফ্রান্সে গির্জার চূড়া জ্বলতে এবং আগুন ছড়িয়ে পড়তে দেখলে মনে রাখবেন, উগ্র ডেমোক্র্যাটরা আমেরিকার সঙ্গে এমনটাই করতে চায়।


ট্রাম্প প্রায়ই বিদ্রূপ করে ডেমোক্র্যাটদের ‘ডামোক্র্যাটস’ বলে উল্লেখ করেন। অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে তার বক্তব্যের সমালোচনা করে আসছেন। তাঁদের অভিযোগ, অভিবাসী ও জাতিগত সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্পের বিদ্রূপাত্মক বক্তব্য এসব জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক মনোভাবকে স্বাভাবিক করে তুলতে পারে।


কানসাসে হাড্ডাহাড্ডি লড়াই

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কানসাসে ১৬ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প। রক্ষণশীল এই অঙ্গরাজ্য গত ৯৪ বছরে কোনো ডেমোক্র্যাটকে যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে নির্বাচিত করেনি।


তবে এবার প্রথম মেয়াদে থাকা রিপাবলিকান সিনেটর রজার মার্শালের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিলটনের প্রতিদ্বন্দ্বিতা বেশ কঠিন হয়ে উঠেছে। হ্যামিলটন একজন মেথডিস্ট গির্জার যাজক। তিনি ট্রাম্পের শুল্কনীতির বিরোধিতা করছেন এবং প্রেসিডেন্টের নেতৃত্বকে ‘অনিশ্চিত’ বলে সমালোচনা করেছেন।


সূত্র: রয়টার্স

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement