ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধর্মীয় প্রতিষ্ঠান শুধু উপাসনার স্থান নয়, মূল্যবোধ চর্চারও কেন্দ্র: ববি হাজ্জাজ
✎
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:২১ পিএম
X
Advertisement

ধর্মীয় প্রতিষ্ঠান শুধু উপাসনার স্থান নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ চর্চারও গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আগারগাঁও এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

শিশু-কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা, নৈতিকতা এবং মানবিক দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, নিজ নিজ এলাকার প্রতিবেশী ও সমাজের প্রতি দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান। জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়া এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় স্থানীয় বাসাবাড়িতে গ্যাস সরবরাহের সমস্যা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, গ্যাসের পাইপলাইনের লিকেজ শনাক্ত ও মেরামতে কাজ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট এলাকায় একাধিকবার পরিদর্শন ও মেরামত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তবে এলাকাবাসীর ভোগান্তি কমাতে গ্যাসসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে নতুন করে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এসব প্রতিষ্ঠানের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।

ববি হাজ্জাজ বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহযোগিতার চর্চার মধ্য দিয়ে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement