ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পূজার ছুটিতে বাজারে ক্রেতা কম, চড়া দামে মসলা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

টানা পাঁচ দিনের পূজার ছুটিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি কমেছে। তবে নিত্যপণ্যের দামে তেমন স্বস্তি নেই। আদা, রসুন ও পেঁয়াজসহ বিভিন্ন মসলার দাম বেড়েছে।

মাছের বাজারেও চড়া দাম। অন্যদিকে, কিছুটা কমেছে টমেটোসহ বেশ কয়েক ধরনের সবজির দাম।

বিক্রেতাদের দাবি, পরিবহন ব্যয় বৃদ্ধি ও বাজারে সিন্ডিকেটের প্রভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে।

মসলার বাজারে সবচেয়ে বেশি বেড়েছে আদা ও রসুনের দাম। কেজিতে ৪০ টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২৩০ টাকায়। রসুনের দাম কেজিতে ৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ টাকায়। পেঁয়াজের দামও কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।

রাজধানীর এক খুচরা বিক্রেতা বলেন, “আদার দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে। রসুনের দাম প্রতি কেজিতে বেড়েছে ৩০ টাকা। পেঁয়াজে প্রতি কেজিতে ৩ টাকা বেড়েছে।”

এদিকে, মাছের বাজারেও বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। দুই কেজি ওজনের রুই মাছের দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ৪০০ টাকায় উঠেছে। তিন কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৬০ টাকায়।

কারওয়ান বাজারের এক ক্রেতা বলেন, “মাছের দাম অনেক বেশি। আমাদের কেনার পরিস্থিতি নাই বললেই চলে।”

এক মাছ বিক্রেতার ভাষ্য, প্রতি কেজি মাছের দাম ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে।

তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বেশির ভাগ সবজির দাম কমেছে। টমেটোর দাম কেজিতে ৪০ টাকা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শিম, বেগুন ও ফুলকপির দামও কিছুটা নিম্নমুখী।

রাজধানীর একটি কাঁচাবাজারে আসা এক ক্রেতা বলেন, “কাঁচাবাজারে পণ্যের দাম অনেক আগের মতোই আছে। তবে টমেটোর দাম একটু কমেছে। আগে ছিল ১৮০ টাকা, এখন ১৬০ টাকা নিচ্ছে।”

এদিকে, গত সপ্তাহের তুলনায় ডিমের দামও কমেছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। হাঁসের ডিমের দাম ডজনপ্রতি ১৮০ টাকা থেকে বিক্রি হচ্ছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement