পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সামিউল পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক জানান, সামিউল তার ফুফুর বাড়িতে বেড়াতে ভাঙ্গুড়ায় গিয়েছিল। মঙ্গলবার বিকেলে কৈডাঙ্গা এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর রংপুর এক্সপ্রেসের ধাক্কায় সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএস