ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নাটোরে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার পাশাপাশি অন্যান্য সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নাটোরের জেলা প্রশাসক মোছা. গুমনী আক্তার বলেন, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেন।

একইসঙ্গে দুর্ঘটনা রোধে বনপাড়া-পাবনা মহাসড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক গুমনী আক্তার বলেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি দাফনসহ অন্যান্য সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি তাদের জানানো হয়েছে।
 
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সরদারপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। এ সময় ঘটনাস্থলে নয়জন ও হাসপাতালে নেওয়ার পর বাকি পাঁচজন মারা গেছেন। নিহতদের মধ্যে ১২ জনের নাম ও পরিচয় পাওয়া গেছে।

এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement