ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভিক্ষা করায় সৌদিতে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভিক্ষা করার দায়ে রাজধানী রিয়াদ থেকে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ। তারা বাংলাদেশি ও ভারতীয় নাগরিক বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদির সংবাদমাধ্যম আল-সাবক।


মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ অঞ্চল থেকে ভিক্ষার সময় এ চারজনকে গ্রেপ্তার করা হয়।


দেশটির নিরাপত্তা বাহিনীর সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন তাদের দান-খয়রাত শুধুমাত্র অনুমোদিত মাধ্যমের মাধ্যমে দেন। এতে করে যাদের সত্যিকারের প্রয়োজন তারা সেই সহায়তা পাবেন। এবং এরমাধ্যমে ভিক্ষার মতো অবৈধ কাজও বন্ধ হবে।


গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদিতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ বন্ধের জন্য যে উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের লক্ষ্য হলো, সমাজের সব জায়গায় সব ধরনের ভিক্ষা বন্ধ করা এবং সত্যিকারের অভাবী মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়া।


সূত্র: আল-সাবক


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement