ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম ৫ মাসের মধ্যে সর্বোচ্চ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৫১ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রতি ব্যারেল তেলের দাম ১১১ ডলার ছাড়িয়েছে। 

উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবর এবং রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে।

উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি ও অন্যান্য অবকাঠামোয় পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়ছে তেলের বাজারে। এসব ভূরাজনৈতিক ঝুঁকির কারণে ঊর্ধ্বমুখী রয়েছে তেলের দাম।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালিতে মাইনে আঘাত পেয়ে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে এ খবর প্রকাশ করা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের কথিত ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ অব্যাহত থাকলে তেল কোম্পানিগুলোকে আরও বড় মূল্য দিতে হবে।

এ ছাড়া, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি।

বিশ্বে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। এই অঞ্চলে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দাম নিয়ে উদ্বেগ তৈরি হয়।

সূত্র: আল-জাজিরা

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement