ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:১২ পিএম
X
Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। 

এ সময় দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট এবং দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে পদ্মা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া আটক দুই জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান বলেন, অভিযানে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং দুই জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআই/এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement