ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় ছাত্রদল-যুবদলের সংঘর্ষ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

খুলনার তেরখাদায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাটেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার তেরখাদা উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের কথাকাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন কাটেঙ্গা বাজারে জড়ো হন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি জাগো নিউজকে বলেন, এটি যুবদলের ঘটনা। এ কারণে জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন তেরখাদায় গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন বলেন, ‘তেরখাদায় রয়েছি। এখানকার পরিস্থিতি শান্ত আছে। পুরো বিষয়টি জেনে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তৎপরতার কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement