ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৫২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের দিন বোয়ালখালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ ধরনের একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবার) সকালে ভিডিওটি নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল।

১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম।’

মিছিলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবিসংবলিত একটি ব্যানার দেখা যায়। এতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে। ভিডিওর গায়ে প্রকাশের তারিখ হিসেবে ‘২০ অক্টোবর ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘শাকপুরা এলাকায় একটি মিছিল হয়েছে। যারা মিছিল করেছেন, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই চলছে। অভিযান অব্যাহত আছে।’

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement