Thursday | 11 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 11 June 2026 | Epaper
BREAKING: সারা বছর দাখিল করা যাবে আয়কর রিটার্ন      ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন       অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের      জুনের শেষেই প্রধানমন্ত্রীর চীন সফর, দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিগন্তের আশা      একনজরে বাজেট বক্তব্য ২০২৬-২৭      আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল      বাজেটে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে ১০ অগ্রাধিকার      

৫ জেলায় নতুন এসপিসহ ১২ কর্মকর্তার বদলি

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ১৩)

পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব নাসরীন সুলতানা।

প্রজ্ঞাপনে বলা হয়, পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া ডিএমপির ডিসি মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।   

এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের পুলিশ সুপার, ঝিনাইদহ থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে এপিবিএনে, সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলি আদেশপ্রাপ্ত) প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার, সিএমপির উপ-পুলিশ কমিশনার (ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এবং পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত) মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও পিবিআইয়ের পুলিশ সুপার রাজীব ফরহানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে সংযুক্ত করা হয়েছে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close