ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: মির্জা ফখরুল
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৪৬ পিএম
X
Advertisement

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাংলাদেশের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘদিনের অর্থনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি সৃজনশীল ও পুনরুদ্ধারমুখী বাজেট উপস্থাপন করেছেন।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে অন্তর্ভুক্ত করা, কৃষি সহায়তা, খাল খনন, দেশীয় শিল্প সুরক্ষা এবং বিনিয়োগ উৎসাহিত করার উদ্যোগগুলো অর্থনীতিকে গতিশীল করবে। পাশাপাশি ‘ক্রিয়েটিভ ইকোনমি’কে গুরুত্ব দিয়ে ক্রীড়া, সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পণ্যের উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, এসএমই খাতে সহজ ঋণ, প্রবাসী কল্যাণ তহবিল, হাইটেক পার্কে কর্মসংস্থান এবং গ্রামীণ নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, কর ব্যবস্থার আধুনিকীকরণ, করদাতার সংখ্যা বৃদ্ধি এবং উৎপাদনমুখী শিল্পে শুল্ক-সুবিধা দেওয়ার মাধ্যমে বিনিয়োগ ও রাজস্ব আয় বৃদ্ধির পথ সুগম হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রণীত এ বাজেট উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে দ্রুত পুনরুদ্ধারে সহায়ক হবে। সফল বাস্তবায়নের মাধ্যমে এ বাজেট দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুফল বয়ে আনবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জেবি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement