ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৪১ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৮:৫৩ পিএম
X
Advertisement

শুরুর ধাক্কা সামলে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা।

ম্যাচের শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিম শূন্য রানে বিদায় নেন। তবে দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৬ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। উইকেটে সেট হয়েও দুইজনই বড় ইনিংস খেলতে পারেননি। তাদের দ্রুত বিদায়ে আবারও চাপে পড়ে স্বাগতিকরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের তোপে মাত্র ৩ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। ওপেনার ম্যাথু শর্ট, কুপার কনোলি ও ম্যাট রেনশ শূন্য রানে সাজঘরে ফেরেন।

পরে কিছুটা প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে ১২২ রানে ৪ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। শেষ পর্যন্ত তাদের দৃঢ়তায় ৬ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সৌম্য ও শান্ত ৪২ করে রান যোগ করেন। লিটন দাস ২১ রানের ইনিংস খেলেন। জয় দিয়ে শেষ টানা তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে ৫৫ বলে ৪০ ও অধিনায়ক মেহেদী মিরাজ ২২ বলে ২২ রান যোগ করেন। এর আগে অজিদের পক্ষে তিনে নামা অধিনায়ক জস ইংলিগ ৩৪ রান করেন। ক্যামেরুন গ্রিন ২৫ রানের ইনিংস খেলেন। মার্নাস লাবুশানে ৮৫ বলে ৫৫ ও জাভিয়ের ব্রাটলেট ৪৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন।

এর আগে বল হাতে তাসকিন আহমেদ ৮ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩ উইকেট দখল করা মুস্তাফিজ ৭ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট দখল করেন। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। বাঁ হাতি স্পিনার তানভীর ইসলাম নেন ২ উইকেট। বাংলাদেশ দলের সামনে এখন ৬বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ। 

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement