ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুবলীগের ঝটিকা মিছিল, যুবদলের প্রতিবাদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীরা।

বুধবার বিকেলে আকস্মিকভাবে বের হওয়া ওই মিছিল ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে একই এলাকায় এর প্রতিবাদে মিছিল করেন যুবদলের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হঠাৎ করে ব্যানার ও ফেস্টুন হাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় মিছিল বের করেন যুবলীগের নেতা-কর্মীরা। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই মিছিল শুরু হওয়ায় মহাসড়কে চলাচলকারী লোকজনের মধ্যে কৌতূহল তৈরি হয়।

প্রায় পাঁচ মিনিট ধরে মিছিল করার পর অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় এবং অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা বলেন, মহাসড়কের পাশে হঠাৎ করেই কয়েকজনকে ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল করতে দেখা যায়। কিছুক্ষণ পর তারা দ্রুত সেখান থেকে চলে যান।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, মিছিলটি দীর্ঘ সময় স্থায়ী হয়নি। পরে ওই এলাকায় যুবদলের নেতা-কর্মীদেরও মিছিল করতে দেখা যায়।

যুবলীগের মিছিলের খবর ছড়িয়ে পড়ার পর একই এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন যুবদলের নেতা-কর্মীরা। তারা যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘পল্লীবিদ্যুৎ এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করেছেন। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি প্রতিবাদ করতেই পারে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement