ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিডনিতে গ্যাং-সহিংসতা: পুলিশের ‘জিরো টলারেন্স’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ এএম
X
Advertisement

অস্ট্রেলিয়ার সিডনিতে সংঘবদ্ধ অপরাধী চক্রের সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়লেও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। গ্যাং-সহিংসতা ও আন্ডারওয়ার্ল্ডের অপরাধ দমনে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাম্প্রতিক সময়ে সিডনিতে গ্যাং-সংঘাতের জেরে একের পর এক গুলির ঘটনা ঘটছে। এর মধ্যে ভুল পরিচয়ের কারণে নিরপরাধ মানুষও হামলার শিকার হচ্ছেন। মাত্র দুই দিনের ব্যবধানে দুইজন নিহত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

মেরিল্যান্ডস ওয়েস্ট এলাকায় এক ব্যক্তিকে দিনের বেলায় গুলি করে হত্যা করা হয়েছে। ওই সময় তার বাড়ির সামনের উঠানে দুই শিশু উপস্থিত ছিল। পুলিশ বলছে, হামলাকারীরা শিশুদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেয়নি। নিহত ব্যক্তির কোনো অপরাধমূলক ইতিহাস না থাকলেও তিনি কোনোভাবে সংঘবদ্ধ অপরাধীদের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা তদন্ত করছে পুলিশ।

এর একদিন আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্কো তাপিয়াকে তার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ধারণা করছে, হামলাকারীরা ভুল ব্যক্তিকে লক্ষ্য করে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন বলেছেন, সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলে কোনো ধরনের সংঘবদ্ধ অপরাধ বরদাশত করা হবে না। তিনি জানান, সংগঠিত অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং মাঠপর্যায়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ মাসে সংগঠিত অপরাধ-সংক্রান্ত ঘটনায় ৮০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে প্রায় ১৫০ জন পুলিশ সদস্য বিশেষভাবে এ ধরনের অপরাধ দমনে কাজ করছেন। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

টাস্কফোর্স ফ্যালকন এর প্রধান ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট জেসন বক্সও দাবি করেছেন, পুলিশ সিডনির নিয়ন্ত্রণ হারায়নি। তিনি বলেন, অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং পুলিশ তাদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে, বিদেশে অবস্থান করা আন্ডারওয়ার্ল্ডের সদস্যরা তরুণ ও অনভিজ্ঞ ব্যক্তিদের ব্যবহার করে হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ঘটাচ্ছে। এতে ভুল টার্গেটের পাশাপাশি নিরপরাধ মানুষের প্রাণহানির ঝুঁকি বাড়ছে।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ ও সরকার স্পষ্ট জানিয়েছে—সিডনির রাস্তায় সংঘবদ্ধ অপরাধী বা গ্যাংয়ের আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও কঠোর করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement