হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় দুই নাবিক নিহত হয়েছেন।
বুধবার সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি এ তথ্য জানিয়েছে। নিহত দুজনই ফিলিপাইনের নাগরিক।
তবে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি অতিক্রমের সময় ট্যাংকারটিতে তিনটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এদিকে, সংকীর্ণ এই জলপথ দিয়ে অনুমতি ছাড়া চলাচলকারী ট্যাংকারগুলোকে আগেই সতর্ক করেছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।