ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরানের সঙ্গে নতুন সংঘাত বেশি দিন স্থায়ী হবে না, দাবি ট্রাম্পের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া এই সংঘাত খুব বেশি দিন স্থায়ী হবে বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ সেপ্টেম্বর) দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, হরমুজ প্রণালীর ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছি। আমরা প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল নিয়ে অনেক জাহাজ নিরাপদে বাইরে নিয়ে আসছি।

ট্রাম্প বলেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ঝামেলা ছাড়াই এটি করতে পারছি। মাঝেমধ্যে তারা একটি ড্রোন ছোড়ে, আর আমরা তা ভূপাতিত করি।

আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, যা অত্যন্ত শক্ত নিয়ন্ত্রণ।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’-কে বলেছেন, ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘাত নিয়ে ইসরায়েলের চিন্তার কোনো কারণ নেই।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই; কারণ ‘আমি প্রেসিডেন্ট এবং আমি বিষয়টি দেখভাল করব।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এর আগে বলেছিলেন, আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ইহুদি ছুটির দিনগুলোতে ইরান যদি তাদের ওপর আক্রমণ চালায়, তবে তারা প্রচণ্ড শক্তি নিয়ে জবাব দিতে প্রস্তুত। এরপরই ট্রাম্পের মন্তব্যগুলো সামনে এসেছে।

সূত্র: আল জাজিরা
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement