ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিশরে বাস উল্টে নিহত ১৬, আহত ২৮
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মিশরের দক্ষিণ সিনাইয়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে দাহাব-নুওয়াইবা সড়কে বাসটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দাহাব থেকে নুওয়াইবা যাওয়ার পথে আল-সাদা এলাকার আগে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহত ১৬ জনের মরদেহও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, আহতদের অবস্থা চিকিৎসক দল নিয়মিত পর্যবেক্ষণ করছে। স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার হাসপাতালগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে দুর্ঘটনাটি ঘটেছে সিনাইয়ের পূর্ব উপকূলের এমন একটি সড়কে, যা দাহাব ও নুওয়াইবার মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রকে যুক্ত করেছে। অঞ্চলটি লোহিত সাগরের সৈকত, সামুদ্রিক জীববৈচিত্র্য ও পাহাড়ি ভ্রমণের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়।

প্রাথমিকভাবে নিহত ও আহতদের জাতীয়তা প্রকাশ করেনি মিশরীয় কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন জর্ডানের নাগরিক ছিলেন। বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২২ জন জর্ডানের নাগরিক বলে জানা গেছে।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement