বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ ও চোখের ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী শহরের ডিআইটি এলাকার লায়ন্স চক্ষু হাসপাতালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সার্বিক তত্ত্বাবধানে এসব সেবা প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পরিচালক সারাফ আনিকা বলেন, ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পবিত্র ঈদের সময়ে দুস্থ-অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী প্রদানসহ নানাভাবে অসহায়দের সহযোগিতা করে আসছি। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবসহ ফাউন্ডেশনের সকলের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমরা অসহায়, গরিব ও দুস্থদের পাশে থাকতে পারি।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের সহযোগিতাসহ নারায়ণগঞ্জের ৭টি থানা এলাকাতেই দরিদ্র-অসহায়দের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন ঈদসামগ্রী বিতরণ, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের খরচ প্রদান, সুন্নতে খৎনা আয়োজন, বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টসহ নানা আয়োজন করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের জন্য আপনারা দোয়া করবেন।’
এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, রাফিউদ্দিন আহমেদ রিয়াদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসএস/এফএস