ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. এরশাদ (৩৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ অটোরিকশার আরও ৯ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন—মো. তৌসিফ (২০), মো. মাহিন (২০), মো. আলমগীর (৪৫), রোকেয়া (৭০), মো. হাসান (৩৫), মো. ফাহিম (১৮), মো. শামিম, ইশা (২৬) ও বেলাল (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে কয়েকজন পরীক্ষার্থীসহ যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশাযোগে হাটহাজারীর দিকে আসছিলেন। এ সময় অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশাচালক এরশাদসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। তবে চমেক হাসপাতালে নেওয়ার পথেই অটোরিকশাচালক এরশাদের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহের নিগার কুমকুম বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানা কর্তৃপক্ষ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার বিকেল ৪টার দিকে এ প্রতিবেদককে জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ইউএন/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement