দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন, পাইকগাছায় সব ধর্ম, গোত্র ও মতের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে কাজ করছে বিএনপি। ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে সবার সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।
২০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কয়রা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জনকল্যাণ ও উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে তৃণমূলের নেতাকর্মীরা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক সহায়তা, সরকারি অনুদান, কল্যাণ ট্রাস্টের সহায়তা এবং প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি দেওয়ার কথা উল্লেখ করে বাপ্পী বলেন, পাইকগাছা উপজেলা ও পৌরসভার প্রায় ২০৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে ইতিমধ্যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, নতুন ভবন নির্মাণ, সংস্কার ও ভবন সম্প্রসারণের বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। হাসপাতাল, সুপেয় পানি, পানির ট্যাংক এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নেও বিশেষ বরাদ্দ আনার কথা জানান তিনি।
তিনি বলেন, কয়রা উপজেলাতেও এসব বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান। নির্বাচনের আগে এ অঞ্চলকে আধুনিকভাবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
পাইকগাছা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণকৃষ্ণ দাশ বলেন, ভবিষ্যতেও এভাবে পাশে থাকলে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন।
দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতার জন্য বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব হিমাদ্রি শেখর দে, পৌর সভাপতি বাবুরাম মণ্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষ কুমার, কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, প্রভাষক সুজিত, প্রভাষক ইকবাল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, ইয়ারুল ইসলাম রিপন, মল্লিক আজাদ, শেখ মাহমুদ পারভেজ, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলাদলের সভাপতি লক্ষ্মী রানী গোলদার, যুবদলের সদস্যসচিব ইমরান সরদার, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্যসচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মণ্ডল, শেখ আবু সাঈদ, মো. মনিরুজ্জামান মন্টু, সাদ্দাম হোসেন, হুরায়রা বাদশা ও সাত্তার মোড়লসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সৈকত মোঃ সোহাগ / এফএস