ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পটিয়ায় চালককে অজ্ঞান করে চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৫১ পিএম আপডেট: ২১.১০.২০২৬ ৩:০১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রামের পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৩ টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন চালকের নাম আলমগীর (৪৫)। তিনি চাঁদপুরের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার মনসা বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে সকাল ৯টার দিকে হাসপাতালে নেওয়া হয়।

উদ্ধারকারী ব্যক্তি জানান, রাস্তার পাশে আলমগীরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তাকে হাসপাতালে নিয়ে যান। এ সময় আলমগীরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালানোর সুবাদে তদের মধ্যে পরিচয় ছিল।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামা জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে চেতনানাশক কোনো পদার্থ প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। তকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্ঞান ফিরতে সময় লাগতে পারে।

ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটির মালিক জাহিদ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী জাকির হোসেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গাড়িটি মইজ্যারটেক এলাকায় ছিল। সে সময় চালক গাড়ির কিছু যান্ত্রিক ত্রুটির কথা তাকে জানিয়েছিলেন। বুধবার সকাল ৯টার দিকে চালককে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পান তিনি।

জাকির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, চিনি নিয়ে কাভার্ডভ্যানটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। পথে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠানে ১৩ টন চিনি সরবরাহ করা হয়। এরপর পটিয়ার উদ্দেশে আরও ১৫ টন চিনি নিয়ে গাড়িটি রওনা হয়। তবে পরে ১৩ টন চিনিসহ কাভার্ডভ্যানটি ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন তিনি। লুট হওয়া চিনির বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলেও জানান তিনি। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় তারা লিখিত কোনো অভিযোগ পাননি। তবে এমন একটি ঘটনার খবর পেয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement