ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান: ৪টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ইউসুফপুর ও বড়শালঘর ইউনিয়ন থেকে মাটি কাটায় ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পীরমহেশপুর এলাকায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার এবং প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। পরবর্তীতে বড়শালঘর ইউনিয়নে অভিযান চালিয়ে আরও ২টি ড্রেজার এবং ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ফসলি জমি, কৃষিজমি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অবৈধ মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement