ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নীলফামারীতে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:১৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নীলফামারীতে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে প্রায় ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টায় শহরের দারোয়ানি এলাকায় ট্রেন থামিয়ে এ অবরোধ করা হয়। 

অবরোধকারীরা জানায়, শহরের গুরুত্বপূর্ণ স্থান দারোয়ানি স্টেশন। এখানে ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। স্থানীয় ব্যবসায়ীদের দূরপাল্লায় মালামাল পরিবহনে বাড়তি খরচ করতে হচ্ছে। এতে দারোয়ানি এলাকায় ট্রেন যাত্রাবিরতির দাবি জানান তারা। এ সময় রকেট মেইল ট্রেনটি দারোয়ানি এলাকায় আটকা পরে এবং চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে আটকা পরে। পরে ইউএনও, থানা পুলিশের ওসি ও রেলওয়ে স্টেশন মাস্টার ঘটনাস্থলে গিয়ে অবরোধাকারীদের যাত্রাবিরতির আশ্বাস দিলে দুপুর ১টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।  

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, আমরা এই এলাকার মানুষ ছাড়া আশপাশের ইউনিয়নের সাধারণ যাত্রীরা এ স্টেশন ব্যবহার করে যাতায়াত করি। অনেক ব্যবসায়ীও এখান থেকে দূর-দূরান্তে মালামাল নিয়ে যান। তাই আমাদের প্রধান দাবি এখানে যাত্রাবিরতি দিবে হবে। এতে আমাদের চলাচলের সুবিধা হবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, আমরা রেলওয়ে কতৃপক্ষের সঙ্গে আলোচনা করবো। এখানে কোন কোন ট্রেন যাত্রাবিরতি দেওয়া সম্ভব তা আলোচনা করে এখানে ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হবে।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement