ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভনে নারীর স্বর্ণের চেইন ছিনতাই
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:১১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভোলার বোরহানউদ্দিনে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুতুবা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার প্ল্যান্ট সড়কে এ ঘটনা ঘটে। সরকারি সুবিধা দেওয়ার কথা বলে প্রতারণার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারীর নাম পুলোমা রানী দে। তিনি বোরহানউদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ভুক্তভোগী জানান, কুতুবা গ্রামের একটি মন্দিরে কবিগান শুনে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র তাঁকে ‘ফ্যামিলি কার্ডের’ তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে পাওয়ার প্ল্যান্ট সড়কের দিকে ডেকে নেয়। সরকারি সুবিধা পাওয়ার আশায় তিনি সরল বিশ্বাসে সেখানে যান।

সেখানে পৌঁছানোর পর প্রতারক চক্রের সদস্যরা কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও ছবি তোলার কথা বলে তাঁকে কথায় ব্যস্ত রাখে। একপর্যায়ে সুযোগ বুঝে তাঁর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাটি এত দ্রুত ঘটে যে, ভুক্তভোগী কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৭ অক্টোবর একই কৌশলে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে সাচড়া ইউনিয়নের চরগঙ্গাপুর এলাকার রোশনা বেগম নামের এক নারীর এক জোড়া কানের দুল নিয়ে যায় প্রতারক চক্রের সদস্যরা।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী জানান, তিনি তাঁর দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সরকারি সেবার নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সরকারি সুবিধার নামে অপরিচিত ব্যক্তির ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।


  আরডি/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement