ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মমতার ভাতিজির মৃত্যু নিয়ে যা জানা গেল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়ের (৩১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে নিজ বাড়ি থেকে বৃষ্টির লাশ উদ্ধার করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি।

পরিবারের সদস্যরা ধারণা করছেন, বৃষ্টি আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে পুলিশও এমনটাই ধারণা করছে। তবে পুলিশ বলেছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টি বোলপুর বিদ্যালয়ে করণিকের চাকরি করতেন। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে তাকে চাকরিচ্যুত করা হয়। এ নিয়ে তিনি হতাশায় ভুগছিলেন। বাড়িতে একাকী মন খারাপ করে থাকতেন। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। সব মিলিয়ে তিনি একাকিত্ব ও অবসাদে ভুগছিলেন। চিকিৎসা চলছিল।

মেয়ের মৃত্যুর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বাবা নীহার মুখোপাধ্যায় বলেন, বৃষ্টিকে কয়েকবার কলকাতায় নিয়ে পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। খুব একটা ফল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মেয়েটা এভাবে চলে গেল।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement