
সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর।
বুধবার (২ সেপ্টেম্বর) সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, ভোরে ৯৯৯- এর কলে জানতে পেরে আমরা ফ্লাইওভারে যাই। সেখান গিয়ে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ পড়ে আছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।
তিনি বলেন, আশপাশের লোকজনের কাছে জানতে পেরেছি- ফ্লাইওভারে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই সাইদুজ্জামান।
টিআইএস