ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) প্রথমবারের মতো রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তাঁর আগমনকে কেন্দ্র করে রাজশাহীজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এরই মধ্যে জনসভার মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে। নগর পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধনসহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে।

সোমবার (১৯ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন স্থানে সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। জনসভাস্থল ঐতিহাসিক মাদরাসা ময়দানে মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। প্রস্তুতির বিভিন্ন দিক সার্বক্ষণিক তদারকি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিএনপির নেতারা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদরাসা ময়দানে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফরের রুট, অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট, অবতরণস্থল ও কর্মসূচির স্থানগুলোতে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভা সফল করতে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জনসভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে। জনসভা সফল করতে এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement