ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্লো ওভার রেটে জরিমানা, ম্যাচ ফির ৫ শতাংশ কাটা বাংলাদেশের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর এবার আর্থিক জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 

নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় (স্লো ওভার রেট) দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করার ক্ষেত্রে সংস্থাটির নিয়ম ও অনুমোদিত সময়ছাড় বিবেচনার পরও বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস এবং অসুস্থতার কারণে সদ্য সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একাদশে ছিলেন না। ফলে ওই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন তাওহীদ হৃদয়।

ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট স্লো ওভার রেটের অভিযোগে এই শাস্তি দেন। অধিনায়ক হৃদয় অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement