ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধর্মীয় আচার-অনুষ্ঠানে আজ উদযাপিত হচ্ছে মহানবমী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৪৬ এএম
X
Advertisement

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

মহানবমী উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের সমাগম বাড়বে। তবে দেবী দুর্গার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসায় উৎসবের আনন্দের পাশাপাশি মণ্ডপে মণ্ডপে বিরাজ করবে বিষাদের আবহ।

মহানবমী উপলক্ষে সকালে বিহিত পূজা ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় দেবীর আরাধনায় আয়োজন করা হবে মহাআরতি। এ সময় ভক্তরা পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দেবীর কাছে প্রার্থনা করবেন।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন এবং দেবীর আরাধনা করেন।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement