ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিউইয়র্কের স্কুলে নিষিদ্ধ হলো এআই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এক বছরের জন্য নিষিদ্ধ করেছে শহরটির কর্তৃপক্ষ। শ্রেণিকক্ষে নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য নীতিমালা তৈরির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির সবচেয়ে বড় স্কুলে এই সিদ্ধান্ত এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর এআই নীতিগুলোর একটি। এর আগে লস অ্যাঞ্জেলেসসহ আরও কয়েকটি স্কুল জেলা এআই ব্যবহারের নীতিমালা পর্যালোচনার কথা জানিয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বুধবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান, শহরের স্কুলগুলোতে বর্তমানে ব্যবহৃত প্রায় ৪০টি শিক্ষামূলক এআই টুলের ব্যবহার বন্ধ রাখা হবে।

সংবাদ সম্মেলনে মামদানি বলেন, ‘শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য শিক্ষক এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রয়োজন। সহপাঠীদের সঙ্গে কাজ করা, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং কঠিন সমস্যার সমাধান নিজেরা করার মতো দক্ষতা তাদের গড়ে তুলতে হবে।’

গুগল, অ্যানথ্রপিক ও মাইক্রোসফটের মতো বড় এআই প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

নতুন এই নীতির আওতায় অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ লাখ সরকারি স্কুল শিক্ষার্থী থাকবে। তবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ পাবে।

শিক্ষকদের অবশ্য এআই ব্যবহারে পুরোপুরি নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়নি। পাঠ পরিকল্পনা তৈরি, সময়সূচি নির্ধারণসহ বিভিন্ন প্রশাসনিক কাজে তারা এআই ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

এর আগে ২০২২ সালে চ্যটজিপিটি চালুর পরপরই নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে সাময়িকভাবে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং শিক্ষকদের সহায়তার জন্য নিজস্ব এআইভিত্তিক টুল চালু করা হয়।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement