এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে জাতীয় দলের মূল স্কোয়াডকেই পাঠানো হচ্ছে।
চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন লিটন কুমার দাস। তাঁর নেতৃত্বেই এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।
দলে সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তন নাজমুল হোসেন শান্তর। প্রায় ১৫ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। সর্বশেষ গত বছরের মে মাসে এই ফরম্যাটে খেলেছিলেন শান্ত।
জিম্বাবুয়ে সফরে ফিফটি করা ইয়াসির আলী চৌধুরীও দলে জায়গা ধরে রেখেছেন। পেস আক্রমণে আছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। তবে এখনো পুরোপুরি ফিট না হওয়ায় স্কোয়াডে জায়গা হয়নি নাহিদ রানার।
বাংলাদেশের ১৫ সদস্যের দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
এসএফ